আমার এই ব্লগ তৈরির মূল উদ্দেশ্য মানুষকে আইন সম্পর্কে সচেতন করে তোলা, আইন এমন একটি বিষয় যা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু বেশিরভাগ মানুষের নিজের অধিকার এবং সাধারণ ধারণা নেই বা অস্বচ্ছ ভুল ধারনার বশবর্তী হয়ে মানুষ অনেক ভুল কাজ করে ফেলে যার ফলে পরবর্তী ক্ষেত্রে সমস্যায় জর্জরিত হয়।
সবার কাছে অনুরোধ , দয়া করে আমার প্রতিটি ব্লগ মন দিয়ে পড়ে সাধারণ জ্ঞান অর্জন করে সহজে বাঁচুন। আপনি জানলে আপনার বন্ধু, প্রতিবেশীরাও উপকৃত হবেন, একটি সুস্থ সমাজ গড়ে উঠবে।।
আজকের বিষয় ঃ জন্ম ও মৃত্যু সনদ অর্থাৎ Birth and Death Certificate
প্রথমে আলোচনা করব জন্ম সনদ বা Birth certificate কি ?
জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট হল সরকারি নথি, যেখানে আপনার সন্তানের জন্ম তারিখ, স্থান, মা-বাবার নাম রেকর্ড থাকে।
কেন জন্ম সনদ জরুরী
বর্তমানে জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট যে যে কাজে লাগে তা হল ঃ
১। স্কুলে ভর্তি হতে
২। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট করতে
৩। বয়সের প্রমাণপত্র হিসেবে
৪। সরকারি চাকরী ও বিভিন্ন সুযোগসুবিধা পেতে ।
জন্ম সনদ বা birth certificate এর জন্য কোথায় আবেদন বা application করতে হবে ।
১। যদি আপনি শহরে বসবাস করেন তবে পৌরসভা বা কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন।
২। যদি আপনি গ্রামে বসবাস করেন, তাহলে পঞ্চায়েত বা বিডিও অফিস (Block Development Office) এ যোগাযোগ করুন ।
জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদনের সময় কি কি নথি লাগবে ঃ
১। হাসপাতালের জন্ম সংক্রান্ত কাগজ বা ডাক্তারি সার্টিফিকেট
২। মা-বাবার পরিচয়পত্র
৩। নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে ।
সমস্ত শর্ত পূরণ করে দরখাস্ত করলে ১-২ মাসের মধ্যে বাচ্চার জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন।।
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1156340342713892"
crossorigin="anonymous"></script>